হোম > সারা দেশ > রংপুর

শহিদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত এমপি আখতারুজ্জামানের

উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)

ছবি: আমার দেশ

দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া দায়িত্ব গ্রহণের প্রাক্কালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবর জিয়ারত করেছেন।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত তাদের সমাধিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে তিনি দেশের কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং দিনাজপুর-৪ আসনের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেন।

দলীয় নেতাকর্মীরা এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যের এ উদ্যোগ তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটনসহ খানসামা ও চিরিরবন্দর উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নীলফামারীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

নন্দিনী হত্যার বিচার দ্রুত শেষ করা হবে: ত্রাণমন্ত্রী

রৌমারী সীমান্তে শিশুসহ চারজনকে পরিবারের কাছে হস্তান্তর

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড