হোম > সারা দেশ > রংপুর

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো কেউ নেই: মির্জা ফখরুল

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আর কোনো দল নেই। একমাত্র ধানের শীষ উন্নয়ন করতে পারবে, আর কেউ পারবে না। আমরা সেই জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক; যাদের আপন ভেবে মানুষ কাঁদে।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল টহরী বাজারে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা পরীক্ষিত দল। আপনাদের কাছে ভোট চেয়েছি। আপনারা ভোট দিয়েছেন। আমরা সরকারে গিয়ে আপনাদের জন্য অনেক কাজ করেছি।

তিনি আরো বলেন, আমাদের হাসিনা আপা চলে গেছে। চলে গেছেন; ভালো করেছেন। কিন্তু যারা তাকে সমর্থন করত, তাদের বিপদে ফেলে গেছেন। আমরা বলছি- যারা নিরপরাধ; তাদের কেউ বিপদে পড়বে না। আমরা আছি তাদের পাশে। যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেব না।

বিএনপি মহাসচিব বলেন, আমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে কাজ করি। আমাদের উন্নয়নের জন্য কাজ করি। আমরা একসঙ্গে কাজ করতে চাই। সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড

নবাবগঞ্জে আমবাগান থেকে উদ্ধার গৃহবধূর লাশ

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ