হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে র‍্যাবের অভিযান, দেড় কোটি টাকার মূর্তিসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

কষ্টিপাথরসহ আটক ছিদ্দিক

পঞ্চগড়ের দেবীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ কেজি ৫০০ গ্ৰাম ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আবু বক্কর ছিদ্দিক নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১৩-এর একটি টিম উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুকুল নামের এক ব্যক্তির বাড়ি থেকে আটক তাকে করা হয়।

র‍্যাব জানায়, আবু বকর সিদ্দিক মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে এনে লুকিয়ে রেখেছিল। সময়ের অপেক্ষায় ছিল সে। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব অভিযান শুরু করলে সে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে। তখন র‍্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে সেই বস্তা থেকেই উদ্ধার করা হয় মূল্যবান মূর্তিটি। এটির ওজন ৩৩ কেজি ৫০০ গ্রাম। মূর্তিটির বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা বলে ধারণা করছে র‍্যাব।

এদিকে ঘটনার পর নীলফামারী র‍্যাব-১৩-এর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি)(১)(এ) ধারায় আবু বক্কর ছিদ্দিককে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, ছিদ্দিককে শুক্রবার আদালতে পাঠানো হবে।

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার