হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার আফতাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপির আয়োজনে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। পুরো কার্যক্রমটি দিনাজপুর-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

বিভিন্ন বিষয়ে দক্ষ ৩০ জন চিকিৎসক দিনব্যাপী প্রায় ৫ হাজারের বেশি মানুষের মাঝে চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। স্থানীয় দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষের উপচে পড়া ভিড়ে ক্যাম্পটি ছিল সারাদিন ব্যস্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনু,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয়রা এমন উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ