হোম > সারা দেশ > রংপুর

কোনো রাজনৈতিক দলকে আমরা এককভাবে সমর্থন করি না

শহিদ আবু সাঈদের বড় ভাই

রংপুর অফিস

ছবি: আমার দেশ

জুলাই বিপ্লবে অংশগ্রহণ করা সব রাজনৈতিক দল-মতের মানুষ- সবাই আমাদের কাছে সমান। কোনো রাজনৈতিক দলকে আমরা এককভাবে সমর্থন করি না।

শনিবার রাত ১১টার দিকে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন তার ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন।

তিনি পোস্টে আরও লিখেছেন, আপনারা সকলে মিলে ফ্যাসিবাদ বিরোধী লড়াই-সংগ্রামে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করে গেছেন, বিজয় ছিনিয়ে এনেছেন, ঠিক তেমনিভাবে সবাই মিলে দেশ গড়ার জন্য কাজ করবেন- এটাই আমাদের প্রত্যাশা।

উল্লেখ, ২০২৪ সালর ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাঈদ। পরদিন তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক।

ক্ষমতায় যাওয়ার জন্য কোন সংকটকে ইস্যু করতে চাই না: গোলাম পরওয়ার

সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা: শিল্পমন্ত্রী

গণভোটের রায় ও উন্নয়নে বৈষম্য করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

টিআরের টাকা আত্মসাৎ, ১৬ প্রকল্প নিজের কবজায়

সময় বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

নির্বাচনের আগে বাস্তবায়নের প্রতিশ্রুতি, ভোট শেষে স্বপ্নভঙ্গ

র‍্যাবের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি ও মাদক কারবারি গ্রেপ্তার

নবাবগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

তেঁতুলিয়ার শালবাহান তেলের খনির অজানা রহস্য, নানা প্রশ্ন

বাড়ি থেকে ডেকে নেওয়ার পর নিখোঁজ, একদিন পর মিলল গলাকাটা লাশ