হোম > সারা দেশ > রংপুর

ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছেলের চুরির অভিযোগে পিতা কার্তিক চন্দ্র রায়কে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার নেকমরদ কুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার নিহতের ছেলে ককিল চন্দ্র বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন (নং-১২)। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামি স্থানীয় হরি কিশোর,তপন চন্দ্র, ডালিম চন্দ্র, নবদেব ও রতন চন্দ্রকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কার্তিকের ওপর হামলা চালায়। এ সময় উপর্যুপরি কোপের আঘাতে গুরুতর আহত হয়ে কার্তিক মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, একই গ্রামের হুদা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে ককিল চন্দ্র ও কার্তিককে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও স্যালো মেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক মুঠোফোনে বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়