হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত, হেলপার আহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩১ মে) রাত ১১টায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মিনি ট্রাককে একটি চলন্ত ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে অজ্ঞাত ট্রাকচালক নিহত হন। এ ঘটনায় মিনি ট্রাকের হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

জলঢাকায় বজ্রপাতে নিহত ১, আহত ১

বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন দেখছেন একদল খুদে বিজ্ঞানী

রুপগঞ্জ থেকে অপহৃত শিশু ফুলছড়ি থেকে উদ্ধার, আটক যুবক

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ, কাতান শাড়ি জব্দ

দিনাজপুরে মধ্যরাতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু