হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ছুরিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

রংপুর অফিস

রংপুরে ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে এগারোটায় রংপুর মহানগরীর কামারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহ আলম জানান, গ্রেপ্তারকৃতরা হলো আলমনগর এলাকার নিলয় হোসেন তনু এবং নিউ আদর্শ পাড়ার শাহারিয়ার সাহস। এছাড়াও সেখানকার একটি পুকুর থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বুধবার ভোরে নগরীর মডার্ন থেকে দর্শনা রোডে যাওয়ার পথে শুঁটকি আড়তের সামনে রিকশা থামিয়ে গ্রেপ্তারকৃতরা দুটি মোবাইল ফোন, ব্যাংকের এটিএম কার্ড ও নগদ টাকা ছিনতাই করে।

বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, রংপুর কারমাইকেল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মনিরুল ইসলাম মিরান (২৩) বুধবার ভোরে ঢাকা থেকে বাসে আসেন। ফজরের আজানের সময়ে রংপুর মডার্ন মোড়ে নেমে রিকশায় ভারতীয় নাগরিক সত্যমসহ (২১) রওনা করেন। বাস টার্মিনালের পাকা রাস্তায় “আশা” এনজিও’র আঞ্চলিক কার্যালয়ের সামনে ভোর ৫টায় তাদের রিকশা থামায় তিন মোটরসাইকেল আরোহী। এ সময় ছুরি দেখিয়ে তাদের সবকিছু নিয়ে নেয় তারা।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল