হোম > সারা দেশ > রংপুর

টাকা আনার কথা বলে দুই মেয়েকে রেখে উধাও মা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

অবুঝ দুই শিশু মায়ের অপেক্ষায়।

দিনাজপুরের হিলিতে টাকা নিয়ে আসার কথা বলে দুই মেয়েকে রাস্তার পাশে বসিয়ে রেখে কোলের শিশুকে নিয়ে চলে গেছেন এক মা। দীর্ঘ সময় অপেক্ষার পরও তিনি ফিরে না আসায় কান্নায় ভেঙে পড়ে শিশু দুটি। পরে স্থানীয়দের খবরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রোববার দুপুরে হিলি স্থলবন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন থানা মোড়ে এ ঘটনা ঘটে। বর্তমানে সাত বছর বয়সি মিমি ও তিন বছর বয়সি জান্নাতি হাকিমপুর থানার পুলিশের হেফাজতে রয়েছে।

স্থানীয়রা জানান, সকাল থেকে রাস্তার পাশের একটি ভবনের বারান্দায় বসে ছিল শিশু দুটি। তাদের মা টাকা নিয়ে আসার কথা বলে রেখে গেলেও দুপুর পর্যন্ত আর ফিরে আসেননি। পরে শিশু দুটির কান্না দেখে আশপাশের মানুষ এগিয়ে আসেন এবং বিষয়টি পুলিশকে জানান।

উদ্ধার হওয়া শিশু মিমি জানায়, ‘আম্মু টাকা নিয়ে আসবে বলে আমাদের এখানে বসিয়ে রেখে গেছে। সকাল থেকে বসে আছি। মা আর আসেনি। আমরা মায়ের কাছে যেতে চাই।’ সে জানায়, তার বাবার নাম জীবন এবং মায়ের নাম শাহনাজ।

স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বলেন, সকাল থেকেই শিশু দুটি সেখানে বসে ছিল। প্রায় পাঁচ ঘণ্টা পার হলেও তাদের মা ফিরে আসেননি। তারা শিশু দুটিকে খাবার কিনে দিলেও তারা কিছু খায়নি, শুধু মা-মা বলে কাঁদছিল। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বুঝতে না পেরে পুলিশকে খবর দেওয়া হয়।

আরেক বাসিন্দা জোসনা বেগম বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি দুই শিশুকে কান্নাকাটি করতে দেখেন। কাছে গিয়ে জানতে চাইলে তারা জানায়, তাদের মা বাসে করে চলে গেছেন। বাবার সঙ্গে ঝগড়ার কারণে তাদের রেখে গেছেন বলেও শিশুরা জানিয়েছে।

খবর পেয়ে হাকিমপুর থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে প্রাথমিকভাবে জানা গেছে, শিশুদের বাবা মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে বাড়িতে থাকেন না। তিন সন্তান নিয়ে সংসার চালাতে না পেরে তাদের মা শিশু দুটিকে সেখানে রেখে চলে গেছেন বলে জানা গেছে।

তিনি বলেন, এটি একটি মানবিক বিষয়। আমরা শিশু দুটির নানা বা দাদার পরিবারের সদস্যদের খুঁজে বের করে তাদের জিম্মায় দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি তাদের স্বজনদের সন্ধানেও কাজ চলছে।

জেডএম

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত