হোম > সারা দেশ > রংপুর

সাঘাটায় রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাঘাটা থানা পুলিশ। মঙ্গলবার সাঘাটা শিশু নিকেতন সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে তার পরিচয় পাওয়া গেছে। সে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের মৃত এনামুল হকের ছেলে মেহেদী হাসান (২৪)।

সে আত্মহত্যা করেছে, নাকি তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে—এই নিয়ে এলাকায় জনমনে নানা গুঞ্জন শুরু হয়েছে।

পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, মেহেদী হাসান পেশায় একজন রাজমিস্ত্রি। গত সোমবার থেকে অনেক খোঁজাখুঁজির পর পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় শিশু নিকেতন স্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত খোলা ঘরের ভেতর মেহেদী হাসানের মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন।

পরে খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, মেহেদীকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভিসেরা রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো