হোম > সারা দেশ > রংপুর

তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঢাকার পথে হাজারো নেতাকর্মী

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে তাকে সংবর্ধনা জানাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে চার হাজারের অধিক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা.এ জেড এম জাহিদ হোসেনের ছোট ভাই ও দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের চার হাজারেরও অধিক নেতাকর্মী বুধবার রাত আনুমানিক ৯টার দিকে ঢাকার পথে যাত্রা শুরু করেন।

এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন স্লোগান ও মিছিলের মাধ্যমে তারা তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় পৌঁছানোর প্রস্তুতি নেন।

জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা বলেন, আগামীকাল ২৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যই এই যাত্রা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারাদেশের বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

নীলফামারীতে ইফতারে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

রমজান মানুষের পরিবর্তনের সুযোগের মাস: এটিএম আজহারুল ইসলাম

অগ্নিকাণ্ডে দুই গরু পুড়ে পথে বসেছেন দিনমজুর আসাদুল

প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

কারখানার কাগজ দেখার নামে ২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পড়ে ইজিবাইক ছিনতাই

প্রশাসন দুর্নীতিমুক্ত থাকলে স্বনির্ভর দেশ গড়া সম্ভব: এটিএম আজহার

নবাবগঞ্জে শিশু সামস হত্যার প্রতিবাদে শোক র‍্যালি