হোম > সারা দেশ > রংপুর

বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ১৬ ঘণ্টা পর পেল পরিবার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবক সবুজ মিয়ার লাশ ১৬ ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার নাজিরগোমানী বিওপির সীমান্ত পিলারের কাছে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশি পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

সবুজ মিয়ার বাড়ি পাটগ্রামের পচাভান্ডার গ্রামে। এ সময় নিহতের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে পাটগ্রামের শমশেরনগর সীমান্তের ৮৬৪/৫ সীমানা পিলারের কাছে বিএসএফের গুলিতে সবুজ নিহত হন।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু