হোম > সারা দেশ > রংপুর

রংপুরে বিএনপি পার্টি অফিসে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগকারী গ্রেপ্তার

রংপুর অফিস

রংপুরে পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিএনপির পার্টি অফিসে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়ার মামলায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে পীরগঞ্জ পৌর শহরের তুলারাম মজিদপুরের নিজ বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করে বিকেলে জেল হাজতে পাঠানো হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পীরগঞ্জে পৌর বিএনপির অফিস ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয় আওয়ামী লীগ ও তাদের লোকজন। পরে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে পীরগঞ্জ থানা একটি মামলা করে।

ওই মামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে পীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসিয়ার রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পীরগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র জনতাসহ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট করে জ্বালিয়ে দেয়ার ঘটনায় যে কয়েকটি মামলা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে। সেই মামলাগুলোর সব আসামিদের গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত