হোম > সারা দেশ > রংপুর

ফুলছড়িতে ধরা পড়ল ৯০ কেজি ওজনের বাগাড় মাছ

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

ফুলছড়িতে জালে ধরা পড়ল ৯০ কেজি ওজনের বাগাড় মাছ- ছবি : আমার দেশ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটের ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়ল ৯০ কেজি ওজনের বিশাল বাগাড় মাছ। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের জেলে মোস্তফার জালে এই বিশাল আকৃতির বাগাড় মাছ ধরা পড়ে।

জেলে মোস্তফা সকালে বালাসীঘাটে মাছটি বিক্রয়ের জন্য নিয়ে আসেন । পাইকারি বাজারে মাছটির ৮০ হাজার টাকা হাঁকা হয়। পরে স্থানীয় ক্রেতা সবুজ মিয়া ৯০ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার আমার দেশকে বলেন, ১৯৭৪ সনের বন্যপ্রানী সংরক্ষণ আইনের আর্টিকেল-৩ এর ধারা মতে মাছটি ধরা আইনগতভাবে নিষিদ্ধ।

তবে বন বিভাগ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঈদের মাংস কিনে বাড়িতে ফেরা হলো না সিদ্দিকের

পীরগাছা সোসাইটির ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পিএসবির উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে ইফতার মাহফিল

সুবিধাবঞ্চিতদের মাঝে ‘তালতলা হিলফুল ফুজুল’র ঈদ উপহার বিতরণ

তারাগঞ্জে ঈদের মাংস কিনে বাড়ি ফেরা হলো না সিদ্দিকের

ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইড়, লাখ টাকায় বিক্রি

নীলফামারীতে জ্বালানি তেলের সংকট, কালোবাজারে বেশি দামে বিক্রি

পীরগাছায় ‘আলোকিত নাপাইচন্ডি’র মানবিক উদ্যোগ, খাদ্যসামগ্রী বিতরণ

পীরগাছায় ঈদ উপহার বিতরণ, সাড়ে ৫ লাখ টাকা ও শাড়ি পেলেন দুস্থরা

গাঁজা ও ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার