হোম > সারা দেশ > রংপুর

১৪ বছর পর নিজ জেলায় এটিএম আজহারুল ইসলাম

রংপুর অফিস

১৪ বছর পর নিজ জেলায় ফিরেছেন সদ্য কারামুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, বর্তমান নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

আজ সকালে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে আসেন তিনি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানীসহ রংপুর বিভাগের আট জেলার আমির ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এয়ারপোর্টের বাহিরে দলীয় নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।

সাংবাদিকদের এক প্রশ্নে এটিএম আজহারুল ইসলাম বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ এনে কথিত অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে সাজিয়ে আমাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। কিন্তু সত্যের জয় হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগে পালিয়েছে।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর এত অত্যাচার জুলুম করার পরেও আমরা কেউ পালিয়ে যাইনি। আমরা কখনো পালাবো না, এই দেশে জন্মেছি এই দেশেই থাকবো।

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সকাল সাড়ে দশটায় এক পথসভায় যোগ দিবেন তিনি। এরপরে বিকাল তিনটায় বদরগঞ্জ উপজেলার সাহাপুর মাঠে গণসংবর্ধনায় অংশগ্রহণ করবেন। পরে নিজ বাড়ি লোহানিপাড়া ইউনিয়নে পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে বালুয়াভাটার বাড়িতে এসে রাতযাপন করবেন তিনি।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত