হোম > সারা দেশ > রংপুর

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রথমবারের মতো ঠাকুরগাঁও বাউল সম্রাট আব্দুল করিম পরিষদের উদ্যোগে বাউল সম্রাটের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় শুক নদী সংলগ্ন এলাকায় ঠাকুরগাঁও বাউল সম্রাট আব্দুল করিম পরিষদ আহবায়ক মাহাবুব হোসেন রুবেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র সম্পাদক ও লোক গবেষক-সাহিত্যিক রাজা শহিদুল ইসলাম, কথাসাহিত্যিক হোসেন মোতাহার, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল এবং কবি ও সাংবাদিক গোলাম সারওয়ার সম্রাট।

বক্তারা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার ওপর জোরালো তাগিদ দেন। তারা অসাম্প্রদায়িক চেতনা, মাটি ও মানুষের গান, মানবতার জয়গান এবং এ দেশের লোকজ সংস্কৃতিতে বাউল সম্রাটের অনন্য অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি, আমাদের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি যেন হারিয়ে না যায়, সে জন্য সরকারি পৃষ্ঠপোষকতা কামনা করেন বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজাওনুল হক রিজু।

আলোচনা সভা শেষে বাউল সম্রাট আব্দুল করিমের অমর সৃষ্টি নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় জেলার স্থানীয় সংগীতশিল্পীদের পাশাপাশি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামও সংগীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে’ এবং ‘বন্ধু মায়া লাগাইছে পিরিত শিখাইছে’—এর মতো জনপ্রিয় গানগুলো পরিবেশিত হলে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান