হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে ঢাকা ব্যাংকে আগুন

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ভেতরে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের টিম এসে তাদের উদ্ধার করে। সোমবার দুপুর সাড়ে ১২টার সময় পাশের একটি তুলার দোকান থেকে আগুনে সূত্রপাত শুরু হয়। মুহূর্তেই তা পাশের একটি ব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ অব্যাহত রেখেছেন।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হামিদুর রহমান বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। কয়েকজন আটকা পড়েছে, আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে সৈয়দপুর থানার পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সদস্যরা উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিচ্ছেন, যাতে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে বিঘ্ন না ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না