হোম > সারা দেশ > রংপুর

শিবির নেতা আসাদুল্লাহর ৭ দিনেও খোঁজ মেলেনি

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটা উপজেলার ইসলামী ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ আল সাদিকের ৭ দিনেও খোঁজ মেলেনি। গত ২৪ নভেম্বর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আসাদুল্লাহ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মতিউর রহমানের ছেলে।

আসাদুল্লাহ বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ও ক্যাম্পাস শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা।

বিগত ২০২২-২৩ সালে সাদিক সাঘাটা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন। নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার বিকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, নিখোঁজ আসাদুল্লাহ তার ব্যবহৃত ফোনটি হয়তো নিজ থেকেই বন্ধ করে রেখেছেন।

সারাদেশের থানায় রেডিও বার্তা পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে।

পরিবার জানায়, গত সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আসাদুল্লাহ। ট্রেনে যাওয়ার কথা থাকলেও ট্রেন মিস হওয়ায় পরে সিএনজিতে রওনা দেওয়ার বিষয়টি তিনি বাবা–মাকে ফোনে জানান। কিন্তু এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। টানা ৭ দিনেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবার ও স্বজনরা কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাননি। শেষপর্যন্ত বুধবার (২৬ নভেম্বর) সাঘাটা থানায় ডায়েরি করা হয়। ছেলেকে না পেয়ে ভেঙে পড়েছেন তার বাবা–মা।

আসাদুল্লাহর বড় ভাই আব্দুল্লাহ বলেন, ৭ দিন ধরে আমার ভাইয়ের কোনো সংবাদ নেই। আমরা ভীষণ উদ্‌বিগ্ন। কেউ তার খোঁজ পেলে দয়া করে আমাদের জানান।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ