হোম > সারা দেশ > রংপুর

রাখাল রাহাকে গ্রেপ্তার ও আলেপের দ্রুত বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

রংপুর ব্যুরো

মহান আল্লাহ ও নবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী রাখাল রাহাকে (সাজ্জাদুর রহমান) গ্রেপ্তার এবং ধর্ষক র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের দ্রুত বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রশিবির।

রোববার বিকেলে রংপুর মহানগরীর শাপলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে গ্র্যান্ড হোটেল মোড় জীবন বীমা মোড় দাবানল মোড় জাহাজ কোম্পানি মোড় হয়ে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশ করে। মিছিলে কয়েক হাজার ছাত্রশিবির নেতাকর্মী অংশ নেয়।

অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেয় তারা। প্রেসক্লাবের সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর শিবির সভাপতি নুরুল হুদা, জেলা সভাপতি হামিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর সেক্রেটারি আনিসুর রহমান, প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, রোকেয়া বিশ্ববিদ্যালয় সেক্রেটারি সুমন সরকার প্রমুখ।

এ সময় শিবির নেতারা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে কটূক্তি করে এখনো গ্রেপ্তার হয়নি রাখাল রাখা। তাকে গ্রেফতার করা না হলে সারা বাংলাদেশে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে তারা ধর্ষক র‍্যাব কর্মকর্তা আলেপের দ্রুত বিচারের মুখোমুখি করে ফাঁসির দাবি করেন।

এমএস

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

রংপুরে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধি, তীব্র হচ্ছে ভাঙন