হোম > সারা দেশ > রংপুর

রংপুরে চিকিৎসার অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন

রংপুর অফিস

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অব্যবস্থাপনা এবং ড. তোফায়েল ভূঁইয়ার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন করেছে রংপুরের ছাত্র-জনতা।

রোববার ( ৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তাদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, মাহমুব হাসান তন্ময়, আসিফ মাহমুদ, রাইয়ান প্রমুখ।

মানববন্ধনকারীরা বলেন, ডাক্তার তোফায়েল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ব্রেইন টিউমারের পরিবর্তে স্ট্রোকের ভুল চিকিৎসার অভিযোগের তদন্ত করতে হবে।

অংশগ্রহণকারীদের অভিযোগ, রংপুর মেডিকেলসহ বেসরকারি হাসাপাতাল ক্লিনিকগুলোতে চিকিৎসার অব্যস্থাপনা সীমা ছাড়িয়ে গেলে কর্তৃপক্ষ গা করছে না। এতে স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর হার বেড়েছে। এসবের বিষয়ে উদ্যোগ নেয়া না হলে আন্দোলনে নামবে ছাত্রজনতা।

উত্তরের ঈদযাত্রার বিকল্প নৌপথেও বাধা

পার্বতীপুরে ট্রেনে আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নবাবগঞ্জে সাবেক ইউ পি চেয়ারম্যানকে কারাদণ্ড

বিএনপি–জামায়াত সংঘর্ষ, হাসপাতালে শয্যাশায়ী জামায়াত নেতা গ্রেপ্তার

সৈয়দপুর থেকে বাসযোগে দিনাজপুরে যাবেন তারেক রহমান

কুড়িগ্রামে ​ঝড় ও শিলাবৃষ্টিতে একজনের মৃত্যু

জাতীয় সরকার গঠনের অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বিএনপি: মজিবুর রহমান মঞ্জু

মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম কেসিসির

প্রধানমন্ত্রীর তহবিলের কাপড় না পেয়ে জামায়াত এমপির আক্ষেপ

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মাহফুজ উন নবী ডন