সোমবার দুপুরে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে অভিযান চালিয়ে আলী আকবরের ছেলে মাদক কারবারি জয়নাল আবেদীন (৪৪) কে ২৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি ইউনিট জয়নাল আবেদীনের বাড়ি তল্লাশি করে তার শয়ন ঘরের বিছানার নীচ থেকে উল্লেখিত ২৫০০ পিস ইয়াবা মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকার বেশী।
অভিযানের সময় এজহারকারী উপ-পরিদর্শক তাহমুদার রহমানের সঙ্গে এএসআই ইমরান জাহান, সেপাই রেজওয়ান মিয়া, মোছা. মুফাসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ, মেহেদী, আব্দুর রাজ্জাক এবং ওয়্যারলেছ অপারেটর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
অভিযুক্ত জয়নাল আবেদীনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সরণীয় ১০(খ) ধারায় মামলা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর বাদশা রনি এবং ডিউটি অফিসার জানিয়েছেন মাদক মামলায় একটি মামলা হয়েছে।