হোম > সারা দেশ > রংপুর

নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাটগ্রামে বিএনপি ও জামায়াতকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমাদানের আগে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে লালমনিরহাট ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের প্রতিনিধিকে ২০ হাজার ও জামায়াতের প্রার্থীর আনোয়ারুল ইসলাম রাজু প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সোমবার (২৯ ডিসেম্বর) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের বাসভবনের সামনে মনোনয়নপত্র জমা দানের আগে অধিক লোক সমাগম করায় ২০ হাজার টাকা ও জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর প্রতিনিধি জগতবেড় ইউনিয়নে দলের প্রতীক দিয়ে প্রচারণার সময় ৫ হাজার টাকা জরিমানা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী, এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার ওসি নাজমুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫ এর ৯ এর (ঘ) ধারায় অধিক লোক সমাগম করায় রাজনৈতিক দল বিএনপিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের পক্ষে উপজেলা প্রতিনিধি জরিমানা পরিশোধ করেন। এদিকে জামায়াতের প্রার্থীর প্রতীক নিয়ে প্রচারণা করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । তাদের পক্ষে জামায়াতের জগতবেড় ইউনিয়ন প্রতিনিধি জরিমানা পরিশোধ করেন।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী জানান, আচরণবিধি লঙ্ঘন করায় রাজনৈতিক দল বিএনপিকে ২০ হাজার টাকা ও জামায়াতকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দলের পক্ষে তাদের সদস্য এ জরিমানা পরিশোধ করেন।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো