হোম > সারা দেশ > রংপুর

উত্তরা ইপিজেডে ছাঁটাই বন্ধসহ ১১ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এর সনিক বাংলাদেশ লিমিটেড কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ ও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ইপিজেডের প্রধান ফটক থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, কোনো কারণ ছাড়াই কারখানার দুই শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। পরিবারগত সমস্যার কারণে ছুটি চাইলে ছুটি না দেওয়া, দুপুরের খাবারের সময় বৃদ্ধি করা, নির্ধারিত সময়ে ছুটি প্রদানসহ আরও কয়েকটি দাবিও তারা তুলে ধরেন। দ্রুত ছাঁটাই হওয়া শ্রমিকদের কাজে ফেরত নেওয়ার দাবি জানান তারা।

পরিস্থিতি সামাল দিতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গত কয়েক মাস ধরে ঠুনকো অজুহাতে উত্তরা ইপিজেড এ আওয়ামী মালিকানাধীন কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করা হচ্ছে। যা ইপিজেড এর ভবিষ্যত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সনিক বাংলাদেশ লিমিটেডের শ্রমিক আলামিন ইসলাম বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের দুই সহকর্মীকে ছাঁটাই করা হয়েছে। এভাবে ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই আমরা মেনে নেব না। আমাদের সহকর্মীদের চাকরিতে বহালসহ ১১ দফা দাবি মানতে হবে।

উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, সনিক বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী দুজন শ্রমিককে অব্যাহতি দিয়েছে। কিন্তু অন্যান্য শ্রমিকেরা এ সিদ্ধান্ত মেনে না নিয়ে তাদের বহালসহ ১১ দফা দাবি উত্থাপন করেছেন। কোম্পানি কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনায় নিয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকরা অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্যবসায়ীদের মার্জিমাফিক চলছে রংপুরে নিত্যপণ্যের বাজার

গণভোট উপেক্ষা করলে জনগণ সরকারের পাশে থাকবে না

সাদুল্যাপুরে কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাঘাটায় বারি রসুন-৪ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

শহীদ মিনার বিহীন স্কুলটিতে পতাকা স্ট্যান্ডই ভরসা

রাণীশংকৈলে কোটি টাকার মার্কেট দুই বছরেও চালু হয়নি

যমুনেশ্বরী নদী দখল করে প্রভাবশালীদের চাষাবাদ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু

প্রতিটি ওয়াদা পূরণে আমি সরকারি দপ্তরে দপ্তরে ছুটে যাবো

পীরগাছাকে মডেল উপজেলা হিসেবে গড়তে চাই