হোম > সারা দেশ > রংপুর

জনগণের কল্যাণে বাকি জীবন উৎসর্গ করব

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

ছবি: আমার দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নেতা নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘হাসিনার নিপীড়ন-অত্যাচারে ১৪ বছর জেলে ছিলাম। ফাঁসির আদেশ হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।

আমার স্থাবর-আস্থাবর সম্পত্তি যা ছিল, সব আমি দান করে দিয়েছি। জীবনে আমার চাওয়া-পাওয়ার আর কিছু নেই। বাকি জীবন আপনাদের খেদমতে কাজ করে যেতে চাই। জনগণের কল্যাণে বাকি জীবন উৎসর্গ করব— এটা আমার আশ্বাস।’

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নে ডারারপাড়ের এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই উঠান বৈঠকে বক্তব্য দেন বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, ইয়াকুব আলী, প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ।

েএসআই

নীলফামারীতে ইফতারে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

রমজান মানুষের পরিবর্তনের সুযোগের মাস: এটিএম আজহারুল ইসলাম

অগ্নিকাণ্ডে দুই গরু পুড়ে পথে বসেছেন দিনমজুর আসাদুল

প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

কারখানার কাগজ দেখার নামে ২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পড়ে ইজিবাইক ছিনতাই

প্রশাসন দুর্নীতিমুক্ত থাকলে স্বনির্ভর দেশ গড়া সম্ভব: এটিএম আজহার

নবাবগঞ্জে শিশু সামস হত্যার প্রতিবাদে শোক র‍্যালি