হোম > সারা দেশ > রংপুর

বিরলে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচার শুরু

শহিদদের কবর জিয়ারতের মাধ্যমে

উপজেলা প্রতিনিধি, বোচাগঞ্জ (দিনাজপুর)

ছবি: আমার দেশ

দিনাজপুরের বিরল উপজেলায় জুলাই বিপ্লবের তিন শহিদের কবর জিয়ারত ও তাদের পরিবারের খোঁজখবর নিয়ে সংসদ নির্বাচনি কাজ শুরু করেছেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বৃহস্পতিবার সকালে তিনি বিরল উপজেলার বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনে শহিদ তিন জুলাই যোদ্ধার কবর জিয়ারত করেন। এ সময় শহিদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে শহিদ পরিবারগুলোর মধ্যে উপহারসামগ্রী বিতরণ এবং মিষ্টি মুখ করানো হয়।

পরে বেলা সাড়ে ১১টায় বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের দৌলা গ্রামে নিজ পিতা মরহুম এ এফ এম রিয়াজুল হক চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যমে বোচাগঞ্জ উপজেলায় নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, শহিদদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ধারণ করেই তিনি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে নেমেছেন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান