হোম > সারা দেশ > রংপুর

নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে জাতি: আব্দুল হালিম

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের রুকনদের নিয়ে বিশেষ রুকন সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে সৈয়দপুরে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

এতে দেড় শতাধিক পুরুষ ও মহিলা রুকন উপস্থিত ছিলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, নীলফামারী জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার ও নীলফামারী- ৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম।

আসন পরিচালক আখতারুজ্জামান বাদলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাজহারুল ইসলাম, শহর আমির শরফুদ্দিন খান ও সেক্রেটারি ওয়াজেদ আলী প্রমুখ।

একইদিন নীলফামারীর অন্য তিনটি আসনে বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি মাওলানা আব্দুল হালিম বলেন, আগামী জাতীয় নির্বাচন হচ্ছে জাতির প্রত্যাশা পূরণের নির্বাচন। গোটা জাতি আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। এ জন্য রুকনগণকে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ত্যাগ-কুরবানি স্বীকার করতে হবে।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিবাদের বিদায়ের পর দেশবাসী দুর্নীতি মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি দেশবাসীর স্বপ্ন এবং জুলাই ২৪ এর শহীদদের রক্তের মূল্য পরিশোধে জান-মালের সর্বোচ্চ কুরবানির মাধ্যমে রুকনদেরকে ভূমিকা পালনের আহ্বান জানান।

কৃষিজমি ধ্বংস করে পঞ্চগড়ে চলছে পাথর উত্তোলন

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২