হোম > সারা দেশ > রংপুর

তেল বিতরণে অনিয়ম, ফিলিং স্টেশনকে জরিমানা

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী সদর উপজেলায় তেল বিতরণে অনিয়মের অভিযোগে রশিদা ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

রোববার উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।

জানা যায়, রশিদা ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে বোতল ও জারে তেল বিক্রি করছিল। এছাড়া নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ, পরিমাপে অসঙ্গতি এবং বিক্রয় ব্যবস্থাপনায় অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, জ্বালানি সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হবে।

এমই

শ্রমিক আন্দোলনের শঙ্কায় পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করছেন পাঁচবিবির গ্রামবাসী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য

বদরগঞ্জে মাদক ও জুয়া বন্ধের দাবিতে র‍্যালি ও পথসভা

সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি

কাউনিয়ার রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার

দিনাজপুরের ইজতেমায় গোর-এ-শহীদ ময়দানে জুমার নামাজ আদায়

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন

তিস্তার চরে ভুট্টার বীজ বুনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নারীদের