হোম > সারা দেশ > রংপুর

মাদারগঞ্জে নদীতে ডুবে মারা যাওয়া পঞ্চম শিশুর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর সর্বশেষ শিশু বৈশাখীর (১০) লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।

রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ির ঘাট এলাকায় ঝিনাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হলো।

বৈশাখী শেরপুরের নকলা উপজেলার টাংগালিয়া এলাকার হোসেন আলীর মেয়ে। মারা যাওয়া অন্যরা হলো- উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী এলাকার দুদু মিয়ার ছেলে আবু হোসেন (৮) ও মেয়ে পলি আক্তার (১২), চর ভাটিয়ানী আমতলী এলাকার আজাদের মেয়ে কুলসুম এবং সরিষাবাড়ি উপজেলার বাউশী এলাকার নুর ইসলামের মেয়ে সায়েবা আক্তার (৮)।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন জানান, গত শুক্রবার ঝিনাই নদীতে ৫ শিশু ডুবে যায়। পরে ৩ শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়। রোববার সকালে সর্বশেষ নিখোঁজ শিশু মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ির ঘাট এলাকায় ঝিনাই নদীতে ৬ শিশু একসঙ্গে নৌকা দিয়ে গোসল করতে যায়। একপর্যায়ে নৌকা পানিতে তলিয়ে গেলে তাদের মধ্যে ইয়াসিন নামের এক শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও অপর ৫ শিশু নদীতে ডুবে যায়। পরে সন্ধ্যা পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রাতে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। শনিবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়। সকালে কুলসুমের লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ বৈশাখীকে পাওয়া যায়নি। রোববার সকালে বৈশাখীর লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু