হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাট সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে পুশ ইন

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে বিজিবিকে খবর দেয়।

পরে দুর্গাপুর বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে বলে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান। এর আগে বুধবার রাতে আদিতমারীর ৯২৫ নম্বর মেইন পিলার সংলগ্ন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফের ৭৮ ব্যাটালিয়ন।

গভীর রাতে সীমান্ত অতিক্রম করলেও তারা আশপাশে কোথাও যেতে না পেরে এলাকাতেই অবস্থান করছিলেন। লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আটকরা সবাই সনাতন ধর্মাবলম্বী এবং নিজেদের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা বলে দাবি করেছেন।

তাদের ভাষ্য অনুযায়ী, প্রায় এক দশক আগে জীবিকার সন্ধানে তারা ভারতে যান এবং দীর্ঘদিন হরিয়ানা রাজ্যে অবস্থান করেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে বাংলাদেশ সীমান্তে পুশ ইন করে।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা বাংলাদেশি নাগরিক। তবে যাচাই-বাছাই চলছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বিএসএফের এমন আচরণ অমানবিক। এ বিষয়ে প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

এই ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়