হোম > সারা দেশ > রংপুর

জলঢাকায় স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খেরকাটি নামাপাড়ায় দুই সন্তানের জননী পপি রানীকে (২৬) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে স্বামী পরিমল (৩০)।পরিমলের পিতার নাম বিজয়, গ্রাম খেরকাটি নামাপাড়া, ধর্মপাল, জলঢাকা, নীলফামারী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কলহ চলে আসছিল। সোমবার রাতে বাড়িতে আবার তাদের ঝগড়া শুরু হয়। কিছু দিন আগে পপি তার দাদির মৃত্যুর কারণে বাবার বাড়িতে ৫ দিন থাকার পর বাসায় এলে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে পরিমল তার স্ত্রীকে ব্যাপক লাঠিপেটা করে। একপর্যায়ে তার স্ত্রীর গলা চেপে ধরে। এতে ঘটনাস্থলেই পপির মৃত্যু হয়। পরে নিজেকে বাঁচাতে পরিমল স্ত্রীর মুখে ও শরীরে বিষ মেখে দেয়। এরপর ডোমার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা পপি মারা গেছেন বলে জানান। এরপরও পরিমল মাইক্রোতে লাশ নিয়ে রংপুর হাসপাতালে রওনা দেন। পরে পপির ভাইয়েরা বিষয়টি জানতে পারলে পরিমল পালিয়ে যায়।

পপির ভাই বাদল ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ এসে পপির লাশ জলঢাকা থানায় নিয়ে যান।

জলঢাকা থানার ওসি আরজু মুহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, ৯৯৯-এ খবর পেয়ে পপির লাশ থানায় নিয়ে আসা হয়। ঘাতক স্বামীকে আটকে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার