হোম > সারা দেশ > রংপুর

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি হলে আন্দোলনের হুঁশিয়ারি

রংপুরে ১১ দলের লিফলেট বিতরণ

রংপুর অফিস

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুর মহানগরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর নগরের প্রেস ক্লাব ও জাহাজ কোম্পানি মোড়সহ আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির এটিএম আজম খান, সহকারী সেক্রেটারি আলামিন হাসান, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন কাদেরী শান্তি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়নসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

এ সময় মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা উপেক্ষা করেছে। তিনি বলেন, গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং রাষ্ট্র সংস্কারের পথ বাধাগ্রস্ত করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও মানবাধিকার রক্ষার প্রক্রিয়া দুর্বল করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এটিএম আজম খান হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে।

লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা তৈরির পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা।

ভূরুঙ্গামারীতে শত বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ

কমছে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি, বেড়েছে নদীভাঙন

পানি কমার সঙ্গে সঙ্গে ধরলায় তীব্র ভাঙন

পা দিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

ইউএনওর বিরুদ্ধে ঘুষের অভিযোগ নারীর, উল্টো সাইবার সুরক্ষা আইনে মামলা

সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা

কামারজানিতে দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন জামায়াত এমপি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৯৩৭ পরীক্ষার্থী, বহিষ্কার ১

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু