হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুর-৩ আসনে সদ্য ঘোষিত বিএনপির প্রার্থী তাসভীরুল ইসলামকে পরিবর্তনের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মনোনয়ন বঞ্চিত আব্দুল খালেক গ্রুপের নেতারা-কর্মীরা।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উলিপুর বাজারের পোস্ট অফিস মোড় থেকে মিছিলটি বের হয়ে থানা মোড় প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

এসময় দলের মনোনয়নে স্বচ্ছতার দাবি ও বর্তমান প্রার্থী তাসভীরকে পরিবর্তনের আহবান জানান তারা।

বিক্ষোভকারীরা জানান, বিএনপির ত্যাগী নেতা আব্দুল খালেককে বাদ দিয়ে সংস্কারপন্থী নেতা তাসভীরকে প্রার্থী ঘোষণা করায় কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এজন্য দলীয় ফোরামে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তারা।

বিএনপি নেতা মতলেবুর রহমান বলেন, উলিপুরের আন্দোলনে তাসভীরুল ইসলামকে কোনোদিন পাওয়া যায়নি, রাজপথে কোনোদিন দেখা যায়নি, ১৭ বছরের আন্দোলনে জেল-জুলুম কোনো কিছুতেই তাকে খুঁজে পাওয়া যায়নি এমনকি হাসিনা বিরোধী আন্দোলনে কাতার গিয়েছিলেন বিশ্বকাপ খেলা দেখতে। এমন একজন সংস্কারপন্থীকে প্রার্থী ঘোষণা করায় আমরা আন্দোলনে নেমেছি।

কৃষক দলের নেতা হামিদুল হক বলেন, ৩০ বছর থেকে বিএনপির রাজনীতি করি কিন্তু আমাদের উলিপুরে ভালো কোনো প্রার্থী পাইনা। আজকে উলিপুরে যাকে প্রার্থী করা হয়েছে এক সময় তিনি বিএনপির নমিনেশন না পেয়ে হরিণ মার্কা প্রতীকে নির্বাচন করেছিলেন। তারা বিগত সরকারের আমলে আওয়ামী লীগের সাথে আতাত করে রাজনীতি করেছে। আমরা এই প্রার্থীর পরবর্তে উলিপুর বিএনপির দুর্দিনের নেতা আব্দুল খালেক ফারুককে চাই।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি