হোম > সারা দেশ > রংপুর

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে রংপুরে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রংপুর

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে রংপুর মহানগর বিএনপির আয়োজনে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামন থেকে একটি মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরির মাঠে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন,মহানগর যুবদলের নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গাজায় তারা বোমা নিক্ষেপ করছে। শত শত নারী-পুরুষের লাশ গাজায় পড়ে আছে। ‘সারা পৃথিবীর মানুষকে এক হয়ে যার যার জায়গা থেকে আমাদের প্রতিবাদ করতে হবে।

বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, ওলেমা দল, মহিলা দলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার