হোম > সারা দেশ > রংপুর

একমাত্র দাঁড়িপাল্লা ন্যায় ও সত্যের প্রতীক: এটিএম আজহারুল

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট হাইস্কুল মাঠে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরু থেকেই স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর–২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।

বক্তৃতায় এটিএম আজহারুল ইসলাম দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং ন্যায়-ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা ন্যায় ও সত্যের প্রতীক।

বক্তব্যে তিনি দলের কর্মপন্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রংপুর–২ আসনে সম্ভাব্য উন্নয়ন কার্যক্রমের দিকও তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস. এম. আলমগীর। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভাস্থলে নেতাকর্মী ও সমর্থকদের স্লোগান এবং অংশগ্রহণে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু