হোম > সারা দেশ > রংপুর

পাবর্তীপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

উপজেলা প্রতিনিধি, পাবর্তীপুর (দিনাজপুর)

দিনাজপুরের পার্বতীপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছপালা ও ইরিবোর ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার রাত ঘণ্টাব্যাপী ঝড়ে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন গাছপালা, আধাকাচা ঘড়বাড়ি, টিনের চালা ভেঙ্গে গেছে। বিভিন্ন প্রকারের বড় বড় গাছপালা উপড়েপড়ে ১১ হাজার বিদুৎ লাইনের তারের উপর পড়লে অনেক পোল পড়ে যায়।

পরদিন সকাল ১০টা পর্যন্ত শহরের মধো বিদুৎ সরবরাহ বন্ধ চালু হলে শহরের বাইরে বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ চালু হয়নি। উপজেলার সরকার পাড়া, রামপুরা, রামপুর মাঝা পাড়া সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ইরিবোর ফসলের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইনের সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি বলেন, কি পরিমাণ ইরিবোরসহ বিভিন্ন রবি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তা সরেজমিনে গেলে দেখতে পারবো। তবে ইরিবোর ধানের পাশাপাশি ভুট্রার ক্ষতি হয়েছে বেশি।

পাবর্তীপুর আবাসিক প্রকৌশলী নেসকো মাসুদ পারভেজ বলেন গতরাত ১২টা থেকে আমরা পাবর্তীপুরের বিভিন্ন স্থানে কাজ চালিয়ে যাচ্ছি। সন্ধ্যার আগে শহরের বাইরে বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা করছি।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক