হোম > সারা দেশ > রংপুর

সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে তারাগঞ্জে বিভিন্ন মহলের শোক

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে রংপুরের তারাগঞ্জ উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তারাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খবির উদ্দিন প্রামাণিক, আমাদের সময় প্রতিনিধি এনামুল হক, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি লাল মিয়া, এশিয়ান টিভি ও যায়যায়দিন প্রতিনিধি হাফিজার রহমানসহ উপজেলার কর্মরত সকল সাংবাদিক এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া যুব অধিকার পরিষদের সভাপতি প্রকৌশলী মো. মোরশেদ রানা, সাধারণ সম্পাদক মো. মোরসালিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সমাজকর্মী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শোক প্রকাশ করেছেন।

তারা বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ও সমাজসেবী। তিনি আজীবন শিক্ষা বিস্তারে কাজ করে গেছেন। শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাঁর অবদান এ অঞ্চলের মানুষ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত