হোম > সারা দেশ > রংপুর

তাড়াশে এক রাতে চার ট্রান্সফরমার চুরি

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

সিরাজগঞ্জের তাড়াশে আশঙ্কাজনকভাবে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। ফলে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এতে বিদ্যুৎবিহীন অবস্থায় ভোগান্তির পাশাপাশি নতুন ট্রান্সফরমার সংযোজনে লাখ লাখ টাকা গচ্ছা দিতে হচ্ছে গ্রাহকদের।

গত সোমবার রাতে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামে মো. আবু ইউসুফ মাস্টারের জমির আইলের বৈদ্যুতিক খুঁটিতে থাকা তিনটি ট্রান্সফরমার চুরি হয়। একই রাতে পাশের জমির মাঠ থেকে মো. আব্দুল মজিদের জমির আইলের খুঁটি থেকে একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। চুরি ঠেকাতে অনেক এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লোহার শিকল দিয়ে ট্রান্সফরমার বেঁধে রেখেছেন স্থানীয়রা। পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী, চুরি হলে ট্রান্সফরমারের মূল্যের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হয় গ্রাহকদের যা দরিদ্র গ্রাহকদের জন্য খুব কষ্টের। যেকোনো মূল্যে চোর চক্রকে শনাক্ত করতে পুলিশের সহযোগিতা চেয়েছেন গ্রাহকেরা। গ্রাহক মো. আবু ইউসুফ মাস্টার জানান, এখন ইরি-বোরো ধান রোপণের জন্য মাঠে পানি দিতে হচ্ছে । কিন্তু ট্রান্সফরমার না থাকায় চরম বিপদে পড়েছি। ট্রান্সফরমার থাকে বৈদ্যুতিক খুঁটির ওপরে, এটা পাহারা দেওয়া সম্ভব নয়।’ চুরি ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান এ কৃষক।

ট্রান্সফরমার চুরি এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. অজিজুল হক তিনি জানান, ‘চুরির খবর পাওয়ার পরই গ্রাহকদের সংশ্লিষ্ট থানায় আমরা মামলা করতে বলেছি। চুরি ঠেকাতে গ্রাহক ও সাধারণ মানুষের সচেতনতা জরুরি।

তিনি আরো বলেন, প্রতিটি চুরির ঘটনা একই রকম। চোরেরা ট্রান্সফরমারের ভেতরে থাকা মূল্যবান তামার তার নিয়ে ধাতব গোল বাক্স ও তেল ফেলে চলে যায়। ভাঙারির দোকানগুলোতে নজরদারি বাড়াতে পারলে চোর ধরা সম্ভব বলে মনে করেন পল্লী বিদ্যুতের এ কর্মকর্তা।

পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে রংপুরে ছাত্র শিবিরের র‌্যালী

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমীরের ৭৪ লাখ টাকা আদালতে জমা

সাঘাটায় আমার দেশ প্রতিনিধির আয়োজনে মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম

আ.লীগের দলীয় অফিস খুলতে গিয়ে ৫ নেতা-কর্মী আটক

রংপুরে নির্ধারিত মূল্যে ডিম দুধ ও ব্রয়লার বিক্রির কার্যক্রম শুরু

তারাগঞ্জে ভোট কর্মকর্তাদের টাকা কর্তন নিয়ে তীব্র বিতর্ক

নির্ধারিত সময়সীমা পেরোলেও ঝুলছে ফেস্টুন-ব্যানার

দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

আপনার যা ক্ষমতা আছে লেখেন- তারাগঞ্জে সাংবাদিককে ইউএনও

আসাদুল হাবিব দুলুর মন্ত্রী হওয়ার খবরে লালমনিরহাটে মিষ্টি বিতরণ