হোম > সারা দেশ > রংপুর

নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

ছবি: আমার দেশ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের কশিয়াবাড়ি এলাকার যমুনেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কিসামত মেনানগর ডাংগীর হাট তেলীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে অহিদ ইসলাম (১৩) এবং নুর ইসলামের ছেলে মাসুদ (১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গ্রামের কয়েকজন কিশোর ও যুবক মিলে দুপুরের দিকে যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সাঁতার কেটে অহিদ ও মাসুদ নদীর গভীর পানিতে চলে যায়। তারা কেউই ভালোভাবে সাঁতার জানত না বলে জানায় স্থানীয়রা।

পরে দুই কিশোর পানিতে তলিয়ে যেতে শুরু করলে সঙ্গে থাকা অন্যরা চিৎকার দেয়। স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালায়।

অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমএইচ

বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

ঠাকুরগাঁওয়ের একজন অভিভাবককে হারালাম: মির্জা ফখরুল

পঞ্চগড়ে বিদেশি মদসহ বাবা-ছেলে আটক

তীব্র গরমে আখের রসে স্বস্তি খুঁজছে মানুষ

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না

পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল ইসলামের মৃত্যু

ন্যায্যমূল্যের অভাবে রাস্তার পাশে পড়ে আছে অবিক্রীত চামড়া

হাম সচেতনতায় লিফলেট বিতরণ উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

রাত ১০টার মধ্যে রংপুরে বর্জ্য অপসারণ শেষ হবে