হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে কোটি টাকা নিয়ে উধাও জবা সমিতির প্রতিষ্ঠাতা সোবহান

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সঞ্চয়ের কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে জবা নামে একটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা।

শনিবার দিনভর সঞ্চয়ের টাকার জন্য ঐ সমিতির কার্যালয়ের সামনে ভিড় করেছেন সঞ্চয়কারী সদস্যরা।

শহরের বটতলা স্থানীয় মুদি দোকানদার রতন মোল্লা জানান, উপজেলার শাটিয়া গ্রামে আব্দুস সোবহান নামে এক ব্যক্তি বেশ কয়েক বছর ধরে পৌর শহরের আমতলা সালেহা সুপার মার্কেটে জবা নামে একটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি খুলে প্রায় ৩ হাজার সদস্যের কাছ থেকে কয়েক কোটি টাকা সঞ্চয় সংগ্রহ করে ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিল। তিনিও ঐ সমিতিতে ১৫ লাখ টাকা সঞ্চয় জমা করেন। সমিতির কার্যক্রম ভাল ভাবেই চলছিল। হঠাৎ করেই শুক্রবার রাতে সোবহান তার শহরের কলেজ বাজারের ভাড়া বাসার মালামাল ট্রাকে তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সমিতি সদস্যরা টের পেয়ে ট্রাকটি আটক করলেও সোবহান পালিয়ে যায়।

এ খবর ছড়িয়ে শনিবার সকাল থেকে সমিতি সদস্যরা সোবহানের গ্রামের বাড়ি শটিয়ায় ভিড় জমায়। বাড়িতে তাকে না পেয়ে তারা সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সমিতির অফিস বন্ধ থাকায় এবং সোবহানকে খুঁজে না পাওয়ায় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।

শ্রমিক নেতা লিয়াকত আলী জানান, জবা সমিতির প্রতিষ্ঠাতা কয়েক কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়েছেন। এতে হাজার হাজার সঞ্চয়কারী চরম বিপদে পড়েছেন। সোবহান পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বিষয়টি তিনি জানেন না।

শনিবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, তিনি বিষয়টি শুনেছেন। ভুক্তভোগীদের থানায় অভিযোগ করতে বলেছেন।

এমএস

মন্ত্রীরা সংসদে মিথ্যা কথা বলে: এটিএম আজহার

জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করুন: মাওলানা আব্দুল হালিম

দিনাজপুর শহর জামায়াতের অগ্রসর কর্মীদের শিক্ষাশিবির

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

বিএনপি কথা দিয়ে কথা রাখে, তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবেই: দুলু

তিস্তা মহাপরিকল্পনা একনেকে যাচ্ছে শিগগিরই: প্রতিমন্ত্রী আজাদ

রংপুরে চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী, মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর

পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাপাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব