হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোছা. তানবিমা আক্তার লিজা (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টায় নবাবগঞ্জ-আফতাবগঞ্জ সড়কের বড় চেরাগপুর নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত নারী পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট পশ্চিমপাড়া গ্রামের গুলজার হোসেনের মেয়ে।

নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন জানান, নিহত নারী মোটরসাইকেলের আরোহী হয়ে আসার সময় খড়ের নিচে গর্ত থাকায় চালক তা বুঝতে পারেননি। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

শ্রমিক আন্দোলনের শঙ্কায় পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম

ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি

নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করছেন পাঁচবিবির গ্রামবাসী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য

বদরগঞ্জে মাদক ও জুয়া বন্ধের দাবিতে র‍্যালি ও পথসভা

সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি

কাউনিয়ার রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার

দিনাজপুরের ইজতেমায় গোর-এ-শহীদ ময়দানে জুমার নামাজ আদায়

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন

তিস্তার চরে ভুট্টার বীজ বুনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নারীদের