হোম > সারা দেশ > রংপুর

বদরগঞ্জে যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

রংপুর অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী এ টি এম আজহারুল ইসলামের হাতে ফুল দিয়ে যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেছেন।

বৃহস্পতিবার রাতে বদরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদতের নেতৃত্বে এ টি এম আজহারুল ইসলামের বাসভবনে এসে স্বেচ্ছায় ফুল দিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেন তারা।

যোগদান শেষে যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন আমার দেশকে বলেন, ‘যুবদল ছেড়ে জামায়াতে আসার জন্য আমাদের কেউ উদ্বুদ্ধ করেননি। আমরা স্বেচ্ছায় আজকে এখানে এসে এ টি এম আজহারুল ইসলামের হাতে ফুল দিয়ে জামায়াতে যোগদান করেছি।’

বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ছেড়ে জামায়াতে কেন এসেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা ব্যক্তি আদর্শে বিশ্বাসী। ব্যক্তি আদর্শ দিয়ে বাস্তব জীবনের প্রশান্তি অর্জন করা সম্ভব, কিন্তু পরকালে ব্যক্তি আদর্শ কোনো কাজে আসবে না।

এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, আমরা কখনো কাউকে জোর করে আমাদের দলে আসার জন্য চাপ প্রয়োগ করি না। যারা আল্লাহ ও তার রসুলের আদর্শ অনুসরণ করে আমাদের কাছে আসতে চায়, তাদের আমরা ফুলেল শুভেচ্ছা দিয়ে সব সময় ওয়েলকাম জানাই। কারণ দুনিয়ার জীবনে কোনো কিছু চাওয়া-পাওয়া আমাদের নেই। পরকালে সবাইকে হিসাব দিতে হবে এ কারণে সৎ পথে থেকে মানুষের কল্যাণের জন্য দেশের উন্নয়নের জামায়াতের নেতাকর্মীরা আত্মনিয়োগ করে কাজ করে যাচ্ছেন। এতেই অনুপ্রাণিত হয়ে অনেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে এসে যোগদান করছেন।

এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির কামারুজ্জামান সেক্রেটারি মিনহাজুল ইসলাম পৌর আমির মাহফুজ, জামাসানয়াত নেতা আহসান হাবিব যুব জামায়াতের সভাপতি মাসুদ রানাসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

প্রাথমিক বিদ্যালয়ে মাদক সেবনের আড্ডা, আটক ৩

পাটগ্রাম সীমান্তে গরুসহ ভারতীয় নাগরিক আটক

পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক

নূপুর চুরির অভিযোগে নারীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর

ফের সচল তাজুর ফেসবুক পেজ, জানালেন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা

লালমনিরহাট-বুড়িমারী সড়কের ৮৪ বাঁকে মৃত্যুফাঁদ

পঞ্চগড়ে বিদ্যুতের তারে ঝুলছিল লাইনম্যানের লাশ

ভাই বললেন কেন, চটলেন সেই এসিল্যান্ড

উত্তীর্ণ প্রার্থীকে চাকরি না দেওয়ায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে স্বাধীনতার ৫৫ বছরেও গড়ে ওঠেনি আলুর হিমাগার