হোম > সারা দেশ > রংপুর

ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের মাঠ সংস্কারের দাবি

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী সদর উপজেলায় মাঠ সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে শেষ ঘণ্টার ক্লাস বর্জন করে এ দাবি জানানো হয়। দাবির সঙ্গে শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাপড়া কাছারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। মাঠ নিচু হওয়ায় পাশের রাস্তার পানিও ঢুকে পড়ে, ফলে অধিকাংশ সময় কাঁদায় পরিণত থাকে। খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য উপযোগী মাঠ জরুরি।

প্রধান শিক্ষক এনামুল হক বলেন, মাঠটি নিচু হওয়ায় মাটি ভরাটের জন্য একাধিকবার উপজেলায় আবেদন করা হয়েছে কিন্তু এখনো কোনো বরাদ্দ মেলেনি। বিদ্যালয়ের নিজস্ব তহবিল দিয়ে এত বড় মাঠ সংস্কার করা সম্ভব নয়।

জেডএম

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড

নবাবগঞ্জে আমবাগান থেকে উদ্ধার গৃহবধূর লাশ

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা