হোম > সারা দেশ > রংপুর

বিয়ের দুই দিনের মধ্যে স্বামীর হাতে জীবন দিলেন তানিয়া

উপজেলা প্রতিনিধি, (চিরিরবন্দর) দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিয়ের দুই দিনের মধ্যে স্বামীর বাড়ি থেকে নববধূ তানিয়া আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ মার্চ) দিবাগত রাত ৩টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া আক্তার (১৮) পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে।

স্বজনরা জানান, তানিয়া আক্তারের সঙ্গে পাশের উপজেলার দক্ষিণ হয়তপুর গ্রামের আব্দুর রহিমের গত বৃহস্পতিবার রাতে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়। শনিবার রাতে নতুন জামাই স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে আসে। রোববার নববধূকে বরের স্বজনরা তাদের বাড়িতে নিয়ে যায়। পরে রাত তিনটায় স্বজনরা জানতে পারেন জামাই মেয়েকে গলা চেপে ধরে মেরে ফেলছে।

চিরিরবন্দর থানার ওসি আব্দুল ওদুদ বলেন, ঘাতক স্বামীকে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটক করি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, মনোমালিন্যের একপর্যায়ে মুখ চেপে ধরে তানিয়াকে হত্যা করেছে তার স্বামী। তানিয়ার পরিবার হত্যা মামলা দায়ের করেছে। আসামিকে কোর্টে চালান করা হয়েছে।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার