হোম > সারা দেশ > রংপুর

আমার দেশ পত্রিকার সিনিয়র আর্টিস্ট মুকুল রেজার মায়ের ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র আর্টিস্ট মুকুল রেজা'র মা আলেয়া বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় নীলফামারী সৈয়দপুর শহরের বাঙালিপুরস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

শুক্রবার জুমা নামাযের পর শহরের রংপুর রোডস্থ বড় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। তার দু’ছেলে এবং দু’মেয়ে।

জানাজার পূর্বে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, জীবদ্দশায় আলেয়া বেগম ছিলেন একজন পরহেজগার, সহজসরল, নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ মহীয়সী মহিলা। আল্লাহ যেন এই মহীয়সী মাকে ক্ষমা করেন।

সিনিয়র আর্টিসট মুকুল রেজার মায়ের মৃত্যুতে দৈনিক আমার দেশ পত্রিকা পরিবার গভীর শোক প্রকাশ করেছে। মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

এমএস

কৃষিজমি ধ্বংস করে পঞ্চগড়ে চলছে পাথর উত্তোলন

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২