হোম > সারা দেশ > রংপুর

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৭

উপজেলা প্রতিনিধি, বীরগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও নারী পুরুষসহ ৭জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে সড়ক দুর্ঘটনায় নুর ইসলাম (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। নিহত নুর ইসলাম বিরল উপজেলার কাঠারিপাড়া গ্রামের রজব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন কাপড় ও সেমাই-চিনি নিয়ে বোনের বাড়িতে যাওয়ার পথে তারা মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এ সময় মোটরসাইকেল চালক রয়েল (৩৫) গুরুতর আহত হয়।

সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার আঞ্চলিক সড়কের ভাঙ্গাপুল নামক স্থানে ট্রাক্টর ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে বন্দারু সরকার (২০) নামে এক যুবকের মৃত্যু হয় এবং নারী ও পুরুষসহ ৬ জন আহত হয়েছেন।

নিহত বন্দারু বিরল উপজেলার বাজনাহার এলাকার বৃটিশ সরকারের ছেলে।

আহতরা হলেন, একই এলাকার জগদীশ রায়ের মেয়ে সুবর্ণা বালা (১৫), শশী লালের মেয়ে গীতা (৪৫), শুকুরা রায়ের মেয়ে প্রমিলা (৩০), সেন্টুর মেয়ে বাবলী বালা (৪০) ও হরি মহনের ছেলে সেন্টু (৪১)।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ভাবকী গ্রামে পাত্রী দেখে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের ঘটনায় ট্রলি আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।

২জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । দশমাইল হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেবে বলে তিনি জানান ।

সোনামসজিদ বন্দরে স্বর্ণের বারসহ আটক ১

তারাগঞ্জে আলোচিত পিটিয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

তারাগঞ্জে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই ট্রাকচালকের

রংপুরে অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে আলুক্ষেত

হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার

পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, এটাই নতুন বাংলাদেশের দাবি

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে নিহত ১, আহত ২

পানি পাচ্ছেন না গঙ্গাচড়ার কৃষক