হোম > সারা দেশ > রংপুর

নির্বাচনে কারচুপির ঘটনা উদ্ঘাটিত হবে: অ্যাডভোকেট ফিরোজ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

ছবি: আমার দেশ

নির্বাচনে কারচুপি হয়েছে কি না, তার আসল ঘটনা উদ্ঘাটিত হবে এবং হতে হবে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।

শনিবার কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমার আসনের এক প্রিসাইডিং অফিসারের কাছে নোটিশ পৌঁছেছে। সেই অফিসার আমাকে জানালেন। আগে নোটিশ পৌঁছাতে যেখানে দুই-তিন বছর লাগত, আলহামদুলিল্লাহ এখন কয়েক মাসের মধ্যে তারা নোটিশ পেয়েছেন।’

স্থানীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘কোনো কোনো দলের লোকজন এখন বেশি বেশি সালাম দেয়, জনগণকে তাদের সম্পর্কে সতর্ক করতে হবে। নিবার্চনের আগে ও পরের চরিত্র যাদের একরকম হবে, তাদের ভোট দিতে হবে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি অ্যাডভোকেট মো. আবু তাহের, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা; বিশেষ অতিথি মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমির; অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা জয়নুল আবেদিন, উপজেলা সেক্রেটারি; উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুল বাশার, যুব জামায়াতের সভাপতি ও জামায়াতে ইসলমী মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, যুব জামায়াতের সেক্রেটারি আতা-ই-রাব্বী হৃদয়।

সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রুহুল আমিন।

এমএইচ

তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বড় ভাইয়ের সুরকির আঘাতে ছোট ভাই নিহত

বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

ঠাকুরগাঁওয়ের একজন অভিভাবককে হারালাম: মির্জা ফখরুল

পঞ্চগড়ে বিদেশি মদসহ বাবা-ছেলে আটক

তীব্র গরমে আখের রসে স্বস্তি খুঁজছে মানুষ

নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না

পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল ইসলামের মৃত্যু