হোম > সারা দেশ > রংপুর

ডিবি পুলিশের অভিযানে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) রাতে সৈয়দপুর পৌর শহরের একটি বিপণি বিতান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নি.) আকতার হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর পৌরসভার সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের দ্বিতীয় তলার উত্তর পাশে অবস্থিত ‘ঝুমকা ফ্যাশন অ্যান্ড স্পোর্টস কর্নার’ নামক দোকানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দোকানের ভেতরে সংরক্ষিত কাগজের কার্টন থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—রয়্যাল স্ট্যাগ সুপিরিয়র হুইস্কি (৩ বোতল), ইম্পেরিয়াল ব্লু সুপিরিয়র গ্রেইন হুইস্কি (২ বোতল), ম্যাকডাওয়েলস নং-১ সুপিরিয়র হুইস্কি (৩ বোতল), ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা (২ বোতল) ও ব্লু ল্যাগুন গ্রেড অ্যালকোহল (২ বোতল)। প্রতিটি বোতলের পরিমাণ ৭৫০ মিলিলিটার। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৮ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ আলী (৪২)। তিনি মৃত দেলোয়ার হোসেনের ছেলে এবং সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কুন্দল ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে ক্রীড়া সামগ্রী বিক্রির আড়ালে অবৈধভাবে বিদেশি মদ সংরক্ষণ ও বিক্রয় করে আসছিলেন।

এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১৬, তারিখ ১৪ ডিসেম্বর ২০২৫।

ডিবি পুলিশ আরো জানায়, মাদক-বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়