হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন ঠেকালো বিজিবি ও গ্রামবাসী

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারী উপজেলার সীমান্তে বিএসএফের পুশইন ঠেকিয়েছে বিজিবি ও গ্রামবাসী। বুধবার (২৮ মে) ভোর রাত থেকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

বিজিবি ও স্থানীয়রা জানায়, ভোর থেকে লালমনিরহাট সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিকদের বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে সীমান্তে জড়ো করে। পরে বিজিবি ও স্থানীয়দের চেষ্টায় তা ব্যর্থ হয়।

এরমধ্যে পাটগ্রাম সীমান্তে জোংড়া ইউনিয়ন ধবলগুড়ি গুড়ালটারী ৮৮০/১২ এস পিলারের পাশ দিয়ে ৫ জন নাগরিককে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এরমধ্যে রয়েছে দুজন ভারতীয় মহিলা ও তিনজন পুরুষ।

এদিকে হাতীবান্ধার গোতামারি ইউনিয়নের পূর্ব আমঝোল সীমান্তে ৯০৭ নং পিলারের কাছে পুশইনের চেষ্টা করে ৬ ভারতীয় নাগরিককে। আদিতমারী উপজেলার দুর্গাপুর সিমান্তে ৯২৪ নাম্বার পিলারের কাছে ১৩ ভারতীয় মুসলিম নাগরিককে বিএসএফ পুশইন চেষ্টা করে।

লালমনিরহাট ব্যাটালিয়ান (১৫ বিজিবি) অধিনায়কল লে. কর্নেল মো. মেহেদী ইমাম (পিএসসি) জানান, দুর্গাপুর সীমান্তে পুশইন করার চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিন্তু স্থানীয়দের প্রচেষ্টায় প্রতিহত করা হয়। বর্তমানে সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত