হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরের বিরলে নারী ও শিশুসহ ২০ জনকে পুশইন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরল সীমান্তে নারী ও শিশুসহ ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন লোকদের আটক করেছে বিজিবি। এদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ১২ জন শিশু রয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে প্রথমে দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধীন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া বিওপির সীমান্তের ৩৩৮/৫ নম্বর পিলার এলাকায় ৭ জনকে ও ভোর রাতে বিরল উপজেলার এনায়েতপুর বিওপি সীমান্তের ৩২২/৬ নম্বর পিলার এলাকা দিয়ে ১৩ জনসহ মোট ২০জনকে পুশ ইন করে বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে।

প্রথম দফায় আটক সাতজনকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় দ্বিতীয় দফায় আটক ১৩ জনকে দিনাজপুরের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রথম দফায় পুশ ইন করা ব্যক্তিরা মোহাম্মদ আলী (৫৫), মোছা. নুর নাহার (৫৫), মো. নুর নবী (১৪), মো. শরিফুল ইসলাম (৩০), মোছা. মোসুমি (৩০), শাহিদা বেগম (৭) ও মো. মনিরুল (৫)। আর দ্বিতীয় পুশইন করা ব্যক্তিরা মো. খাইরুল ইসলাম (৪০), মোছা. হাসিনা বেগম (৪০), মোছা. খোদেজা (১২), মো. হাসান (১০), মো. হাবিব (০৮), মো. হাবিল (০৭), মো. মাসুম (০৪), মো. আব্দুল্লাহ (০৩), মো. হাকিম (৪ মাস) মো. শাহানুর ইসলাম (২৪), মোছা. কহিনুর, মো. শাকিল (০৭) ও মো. রোহান ইসলাম (০৪)।

বিজিবি আটকদের বরাত দিয়ে জানিয়েছে, পুশইন করা ব্যক্তিরা কাজের সন্ধানে ১০-১৫ বছর আগে ভারতের হরিয়ানা ও দিল্লি গিয়েছিল। গত ৮-১০ দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। আটকের পর গত ৯ জুন ২০২৫ রাতে তাদের বাংলাদেশে পুশইন করে।

মঙ্গলবার বিকেলে দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়ন সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমএস

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়