হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীতে সুড়ঙ্গ করে ব্যাংক ডাকাতির চেষ্টা চালানো হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতেই তাৎক্ষণিকভাবে ব্যাংক এলাকাটি ঘিরে রাখে। তবে আর্থিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

গত সোমবার রাতে সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপশাখায় ডাকাতির এই চেষ্টা চালানো হয়।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপশাখার পিয়ন টের পেয়ে চিৎকার দেন। পরে এলাকাবাসী ছুটে এলে ব্যাংকের পেছনের দেয়ালে সুড়ঙ্গ দেখতে পান।

এ সময় স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা এসে পুরো এলাকা ঘিরে রাখেন। বড়বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজমুল হুদা লিমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাংকের পেছন দিক থেকে সিঁধ কাটা হয়েছে।

সোনালী ব্যাংক পিএলসি বড়বাড়ী শাখার ব্যবস্থাপক রাজু মিয়া বলেন, ঘটনা টের পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে খরব দিই। তবে ব্যাংকের কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী বলেন, এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান